www.ullas24.com

Breaking

30 May, 2021

মহম্মদ সফিকুল ইসলামের "বিরহ গীতি"

 বিরহ গীতি

মহম্মদ সফিকুল ইসলাম 



তব চোখে  জল করে ছলছল

আমার চোখেতে চাহিয়া

করিয়া বরণ  নিলে যে স্মরণ

অবাক হয়েছি ভাবিয়া।


মনে ব‍্যথা নিয়ে দূরে ঠেলে দিয়ে

এতো দিন রাগ করিয়া

ছিলে যে গোপনে আড়ালে  রোদনে

আমারই দোষ ধরিয়া।


খুঁজেছি মনেতে বনেতে বনেতে

আকাশ পাতাল ভেদিয়া 

ভেবেছি কখনো ফিরিবে তখনো

দিবে না আমারে খেদিয়া।


মেঘ পানে চেয়ে গিয়েছি যে ধেয়ে

তোমাকে দেখিবো বলিয়া

বৃষ্টিটা এসে ভিজিয়েছে শেষে

মেঘ ভেসে গেছে চলিয়া।


তোমাকে  আবার ফিরিয়া পাবার 

সব আশা মম ফুরালে 

এসে ফিরে আজ নব বধূ সাজ

বুকের জ্বালাটা জুড়ালে।

No comments:

Post a Comment

Pages