www.ullas24.com

Breaking

30 May, 2021

"ধৈর্যের গুণ" মহম্মদ সফিকুল ইসলাম

"ধৈর্যের গুণ"

মহম্মদ সফিকুল ইসলাম 



দুঃখের মাঝে কোমল জীবন 

অন্তর রাখো ঠিক 

দুর্দিনেতে ধীর মেজাজে 

আগলাও সকল দিক।


চলার পথটি কন্টকদীর্ণ

বিপদের নেই শেষ

প্রতি পা'টা মেপে ফেলো

হিসাব করে বেশ।


চারিপার্শ্বে শত্রু মেলা

বন্ধু সেজে রয়

দুর্বলতা জানে যারা

তারাই আসল ভয়।


বন্ধু পরে শত্রু হলে

ভয়ঙ্কর তার রূপ 

গোপনখানে আঘাত দিয়ে 

করাবে সে চুপ।


ফুলের মতো নির্মল হয়ে 

দূরে সরাও পাপ

শান্তি এসে জীবন পথে 

দুঃখ করবে সাফ।

3 comments:

Pages