www.ullas24.com

Breaking

30 May, 2021

মনীষী জীবন

মনীষী জীবন 

মহম্মদ সফিকুল ইসলাম 



মনীষীদের জীবন বাণী

কতটুকু আমরা জানি!

ত‍্যাগে ভরা জীবন খানি

পথটা সরল যদি মানি।


মানবতা আনলো যারা

দুঃখ কষ্ট সহে তারা

মানব সুখে পাগল'পারা

আদিম হতে চলছে ধারা।


নিজের সুখটা নেয়নি মনে

মানব মুক্তি নিয়ে পণে

ত‍্যাগ করে সব জগত ধনে

সত‍্য পথে সকল ক্ষণে


যুগে যুগে আসলো তারা

মানুষ যখন দিশা'হারা 

ভুল বুঝে সব তাদের মারা

আকাশ মাঝে উজল তারা।


মহান জীবন যদি দেখি

সত‍্য তারা নয়তো মেকি

আমরা যারা নিরেট ঢেঁকি

ভুলের পথে যাচ্ছি সে' কি!

No comments:

Post a Comment

Pages