উদ্দীপ্ত প্রেরণা
হালিমা বেগম
সদর্পে মাথা উঁচু
উত্তপ্ত চেতনায়।
দুর্বার প্রতিবাদের সংগ্রাম
বিক্ষোভ তীব্রতায়।
স্বাধীনতা সংগ্রামে দুর্দমনীয়
সংকল্পের গভীরে ।
জীবনে রস সঞ্চার
প্রোথিত শিকড়ে।
ফুটে ওঠে চাঁদের আলো
স্নিগ্ধ ছায়ায়।
মুজিব দেশ গড়ে
উদ্দীপ্ত প্রেরণায়।
জাতীয় জীবনে গৌরবগাঁথা
উজ্জীবিত উদ্বেলিত।
বুকের রক্তে রঞ্জিত
দুর্জয় আকাঙ্ক্ষিত।
অশ্রুবিগলিত চিত্তে ফুলের
অজস্র সম্ভার।
দৃপ্ত শপথে একাত্মবদ্ধ হই
দেশ গড়ার।
_____________________________________
হালিমা বেগম
মুদিপাড়া,জলঢাকা,নীলফামারী,রংপুর।
পেশা-চাকুরী
শিক্ষাগত যোগ্যতা-এম, এ পাশ।

No comments:
Post a Comment