www.ullas24.com

Breaking

28 May, 2021

"মায়ের মুখ" এস এম শহীদুল্লাহ

"মায়ের মুখ"

এস এম শহীদুল্লাহ



মায়ে বলছে খোকা তোমার,

চোখে কেন জল,

 বলছে খোকা মাগো তুমি,

পৃথিবীতে বড় বল।


তুমি যেদিন থাকবে না মা,

এই পৃথিবীর মাঝে,

তোমার খোকা কাঁদবে দুঃখে,

সকাল দুপুর সাঁঝে।


পৃথিবীর মাঝে  তুমি মাগো,

শান্তি সুখের ছায়া,

পৃথিবীতে তুমি থাকলে না মা,

করবে কে আমার মায়া।


তোমার  সাথে নয় তুলনা,

অন্য কারো মাগো,

তোমার মতো হয় না কেহ,

যতোই আপন ভাবো।


তোমার রক্তে গড়া মাগো,

আমার জীবন খানি,

তুমি ছাড়া পৃথিবীতে সবই,

মাগো শুণ্য মরুভুমি।


তোমার কাছে হার মেনে যায়,

মাগো চন্দ্র সুর্য্য সবি,

তোমায় নিয়ে অনেক কবিতা,

লিখছে অনেক কবি।


তুমি আমার বেহেশত মা,

তুমি আমার স্বর্গ সুখ,

হাজার জনম বেঁচে থাকো মা,

দেখবো তোমার মুখ।



*মায়ের মুখ*

*****************************

লেখক - এস এম শহীদুল্লাহ 

তারিখ - 28/05/2021 ইং।

*****************************

No comments:

Post a Comment

Pages