www.ullas24.com

Breaking

28 May, 2021

জীবনের কবিতা "চলতে চলতে"

"চলতে চলতে"

জীবন 



পথ চলতে চলতে ভাল লাগেনা অার

এপথের দু ধারে হাজার পথের সমাহার। 

এ পথ যে অালপনা অাঁকাবাঁকা কারুকাজ

নিজের সাথে পথিককেও সাজায় রোজ।

অামরা পথের বাঁক দেখলেই চমকেউঠি

এই বুঝি সাগড় নদী দিতে হবে পারি।

তবু হাটি সম্মুখে পিছনে যেতে নাহি 

ফেলে অাসা পথ দেখি পিছন ফিরি

পদচিন্হে চাপা শুধু ম্মৃতি অার বিস্মৃতি।

এই পথের যে কত বিচিত্র শাখা প্রশাখা

কে অাছ বল কোন দিন হওনি দিশেহারা?

যতবার সম্মুখে ফেলি পা অচেনার শঙ্খা

চিনিবার তরে তবু তারে যেদিক পানে ছুটি 

পিছনের কিছু বাঁক অচেনা দৃষ্টিতে ভ্রুকুটি 

বলে তাহারে চিনে নিতে রয়েছে যে বাকি। 

যেটুকু সময় অাছে যেতে হবে শুধু সম্মুখে

শুন্যের অংক কষে প্রাণহীন অজানার খুজে 

বলি অার হাটি জানি না তার কখন অবসান।

অাচমকা নির্জীব করে দেহ অচেনা অদৃশ্য পরাণ

পিঞ্জিরা হতে মহাশূন্যে দিবি কি উড়াল ডানাহীন

তবে কি হবে শেষ চলার পথের সমাপ্তি সেইদিন

কেন এই চলা কি তার মানে সুধুই কি সময়ের টানে?

No comments:

Post a Comment

Pages