"নিয়তি"
কাকলী আক্তার
এ জীবনে কেউ
কারো নয়,
সময়ের ব্যবধানে আপন মানুষ
পর হয়,
নিয়তি মানবের সাথে এভাবেই
খেলা করে লয়,
ভাগ্যের ব্যবধানে ধনী-গরিবের
ভেদাভেদ হয়,
বিধাতা চাইলেই হতে পারে আবার
অহংকারের ক্ষয়,
এক নিমিষেই বুঝে দিতে পারে এখানে
তোমার জায়গা নয়,
তাহলে কেন হে মানব এতো অহংকারী
হতে হয়,
একদিন তো তোমার,আমার,আমাদের
হবেই ক্ষয়,
সময়ের স্রোতে চলে যায় অনেকদূর
শুধু অতীত রয়,
ফিরতে হয় আবার আপন নীড়ে যেখানে
সূচনা হয়,
নিয়তির কাছে এভাবেই মানুয় হার
মেনে রয়।।
-------
@কাকলী আক্তার@
No comments:
Post a Comment