একা একাই...
সবুজ পদ্ম
আমি আকাশ দেখি একা
দেখি একাই সূর্যোদয়,
আমি স্নিগ্ধ সকাল দেখি
একা একাই পুরো সময়।
আমি গোধুলী বিকেল দেখি
দেখি সূর্যের অস্ত যাওয়া,
আমি একা রাত জেগে থেকে
দেখি তারাদের ক্ষয়ে যাওয়া।
শুধু হয়না দেখা ভুলে
যে মুখটা দেখতে চাই,
তাই একা একা কাঁদি হাসি
আমার বাঁচাটা অযথাই।
আমি দিব্যি কেটে কত
কত রাত জেগেছি একা
তবু হয়নি মিলন মনের
মেলেনি মোদের হস্তরেখা
তারপর থেকে যেন আরো
আমি কষ্ট বেশি পাই
তাই একা একা কাঁদি হাসি
আমার বাঁচাটা অযথাই।
মোরা হাতে হাত রেখে কত
দেয়া নেয়া করেছি কথা
ভুলে যেতে লাগেনি সময়
একা একাই পেয়েছি ব্যথা
শুধু তার কথা ভেবে ভেবে
এখনো রাত জাগি বৃথাই
তাই একা একা কাঁদি হাসি
আমার বাঁচাটা অযথাই।
No comments:
Post a Comment