www.ullas24.com

Breaking

27 May, 2021

মানব শ্রেষ্ঠতম

 মানব শ্রেষ্ঠতম

কলমে- হালিমা বেগম

তারিখ-২৬/৫/২০২১


সমাজের মানুষ পরস্পর পরস্পরে,

আত্মনিয়োগ করে অপরের উপকারে।


মানুষের ক্ষতি অন্যায় কর্ম,

অপরের কল্যান নৈতিক ধর্ম।


কাজ-কর্মে সংকীর্ণমনা,অনুদার,

বিরাট ক্ষতি সমাজ জাতির।


মানুষ বেঁচে থাকে ধরিত্রীতে,

চারপাশে জগত নিয়ে ভাবতে।


সদা অন্যের হিতার্থে ব্যাপৃত,

সে মানব সমাজে সন্মানিত।


মানুষ স্বার্থকে প্রাধান্য দেয়,

ক্ষতি সাধনে তৎপর হয়।


অন্যের ক্ষতির চিন্তায় মগ্ন,

সে মানুষ সদা হীনমন্য।


অন্যায় কর্মে স্বার্থ বুদ্ধি,

আসে না চিত্তে শুদ্ধি। 


অন্যায়কারী মহৎ ব্যাক্তি নয়,

কর্মের ফল পেয়ে যায়।


শুভ হয় না পরিনতি,

করতে পারে না উন্নতি।


ন্যায় কর্মে বিবেচিত হয়,

মহৎ প্রত্যাশা করা যায়।


কল্যান কামনায় মানব শ্রেষ্ঠতম,

পরোপকারে আত্মনিয়োগ করাই উত্তম।

No comments:

Post a Comment

Pages