শেষ থেকে শুরু
কাউকে মন দিয়ে চেয়ো না
দেখবে সে হারাবে
মন থেকে তাকে ডেকো না
দেখবে সে চলে যাবে।
কারো আবেগ দেখে দুর্বল হয়োনা
দেখবে সে কষ্ট দিবে
কারো মিষ্টি কথাই কান দিওনা
দেখবে সে মাঝ পথে ছেড়ে যাবে।
কখনও কাউকে বিশ্বাস করো না
দেখবে সে প্রতারনা করবে
কারো হাসিতে হেসো না
দেখবে সে কাঁদাবে।
প্রথমে কারও বেশি আকর্ষন দেখোনা
দেখবে সে পরে বিকর্ষিত করবে
কারও টান অনুভব করোনা
দেখবে সে হারিয়ে যাবে।
একা থাকা শিখো
একা বাঁচতে
একাই নিজের মন ভালো করো
একা পথ চলতে।
" শেষ থেকে শুরু "
@কাকলী আক্তার@
No comments:
Post a Comment