www.ullas24.com

Breaking

27 May, 2021

দাঁতের ডাক্তার কানু

দাঁতের ডাক্তার কানু 

এস এম শহীদুল্লাহ 

ঐ কানু চাকলা, সে দাঁতের ডাক্তার,

 মাথায় যে পাতলা পাতলা চুল তার, 

পরনে কাবলী,পায়জামা পান্জাবী ,

মুখে নাই তার যে,কোন দাড়ি।  


বয়স হবে বৈকি পচাঁত্তর আশি, 

 খুল খুলে মাঝে মাঝে দেয় যে কাশি ,

 চেম্বারে কোন সময় থাকলে না রোগী,

মনের সুখে বাজায় সে বাঁশের বাঁশি।


লাটিমের মতো দেখতে, চোখ দুটি তার ,

 কালো চশমা সব সময় করে ব্যবহার,

বয়স হইছে আজ,যদিও  তার ভারি ,

কথা বলে চ‍ঞ্চলতায়, খুব তাড়াতাড়ি ।


কাজে কর্মেতে  সে অনেক ভারি, 

রোগী পায় দিনে বোধ হয় গন্ডা চারি, 

চাটুকারিতায় সে,বড্ড  পাকা, 

সব রোগী তার কাছে হয়ে বোকা।


রোগী আসিলে  তার চেম্বারে,

 শোয়ে দেয় চিৎ করে টেবিলের  উপরে ,

টাকার লোভেতে সে  কয় রোগীরে,

 সব দাঁত অচিরেই যাবে তো ঝরে।


টাকার লোভী নয়, নিবো অল্প  কড়ি, 

সব দাঁত তোমার আগে ক্লীন  করি,

ক্লীন করা শেষে কানু,রোগীরে বলে,

মাত্র দেও টাকা,তুমি দুই  হাজারি।


কত রকম কথা বলে চাটুকারিতায় ,

রোগীর  মন ভুলে দেয় গল্প কথায়,

কত রোগীর ভালো দাঁতেও ব্যাথা ধরায়,

টাকা দিয়ে রোগী সব দৌড়ে পালায়।


রোগী বলে ডাক্তার ,এবার আমি যাই,

ধরেছে মাথা ব্যাথা,মরছি জ্বালাই,

জলদি  আমার আগে, বাড়ি যাওয়া চাই,

ফিরবো আবার কাল,আজ সময় নাই।


কানু চাকলার ডাক্তারী, এভাবে চলে,

এক রোগী কানুর কথা,অন্যেরে বলে

কানুর চেম্বার আসে,একবার যে রোগী,

কানুর চিকিৎসায় সবাই ভোক্ত ভোগী।

No comments:

Post a Comment

Pages