দূর আকাশে ভেঁসে উঠেছে ঈদের চাঁদ
খুশির জোয়ার বইছে ঘরে ঘরে আজ,
বছর বছর আসে নতুন আলো
ঈদ আনন্দে তাই মন মাতালো।
ঈদের আনন্দ ঘরে ঘরে আজ
বুনছে কতো খুশির সাজ,
ঈদ আনন্দে মেতেছে সকল প্রাণ
মুসলিমদের বাড়ছে মনের টান।
এক মাস সিয়াম সাধন শেষে
ঈদ আসে মুসলমানদের কাছে,
আনন্দ উল্লাসে মাতোয়ারা সব
মুসলিমদের এই ঈদ উৎসব।
ঈদের খুশি উঠলো জেগে
বিশ্ব মুসলিম সবার মাঝে,
বুকে বুক মিলাবে-বাড়বে মনের টান
খুশি আনন্দে মাতাবে তাদের প্রাণ।
থাকবেনা আর ধনী গরিব ভেদাভেদ
সবাই মিলাবে তাদের কাঁধে কাঁধ,
সব ভেদাভেদ আজ চলো ভুলি
ঈদের নামাজ একসাথে পড়ি।
-----------ঈদের খুশি--------
@----------কাকলী আক্তার -------@
তারিখ:১৪/০৫/২০২১
No comments:
Post a Comment