www.ullas24.com

Breaking

09 June, 2021

বিয়ের নামে চাঁদাবাজি

বিয়ের নামে চাঁদাবাজি 
মোঃ হাফিজুর রহমান 




রখঃ ০৮/০৬/২০২১

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১


বিয়ের নামে কৌতুক করে

চাইছে যারা পণ,

বিয়ে তো নয় ধান্দাবাজি 

আসল হলো ধন।


বিয়ের নামে চাঁদাবাজির 

যৌতুক তার নাম,

মানবরূপী নরপশুদের 

এটাই আসল কাম।


পরের টাকা পাবার আশে 

ছেলের বিয়ে দেই,

ওরা তো ভাই ইতর প্রাণী 

লজ্জা শরম নেই।


আবার যারা ফুন্দি এঁটে 

যৌতুকের দেই চাপ,

ওদের জন্য জমা রেখো 

গোমূত্র এক কাপ।


বিয়ের নামে যৌতুক লোভী

আসলে কোন বর,

পুরুষ নামের কাপুরুষ কে

ঝাঁটা পিটা কর ।

No comments:

Post a Comment

Pages