সৃষ্টি নির্দোষ
জীবন ফেরদৌস ওয়াহিদশুনেছি অামাদের চারপাশেই স্রষ্টা বিরাজমান তবে নিশ্চই প্রকৃতির মাঝেই তিনি মিশে অাছেন অদৃশ্য দৃশ্যপট হয়ে প্রকৃতির অংশ অামরাও এখন বৈচিত্র্যময় সর্বজ্ঞ প্রকৃতির মধ্যই তবে স্রষ্টা বিদ্যমান। আমি সৃষ্টির পূর্বে বলিনিতো অামাকে সৃষ্টি করতে কারন তখন অামার অস্তিত্ব ছিল না এটাই সত্য তবুও সৃষ্টি হয়েছে করেছে কার জন্য এবং কেন? নিশ্চই আনমনা শিশুসম স্রষ্টার ইচ্ছায় সুখের জন্য ! আজ আনন্দ বেদনা দুঃখ্য কষ্টের বিচার হবে আমাদের সুখ শাস্তি পাচ্ছি পাব তারপর নিতে হবে মৃত্যুর স্বাদ প্রয়োজন নেই ছিল না এ এসব কিছু অামার অামাদের তবু পেতে দিয়েছে অামাদের জন্য এক নিষ্ঠুর ফাঁদ। সে ফাঁদে আমাদের পা ফেলতেই হবে নিঃশ্চিত যেদিকেই যাই নিতে হবে সকলকে মৃত্যুর স্বাদ অমৃতের ইচ্ছাতেই, তারপর প্রলোভন অজানা চির স্থায়ী সর্গ নরকের মতই মাঝখানে ইচ্ছা অনিচ্ছায় শুধুই ছুটে চলা যার কোন অন্ত নাই। যেহেতু এসব কিছু আমাদের কোনই প্রয়োজন ছিল না, সেহেতু কেন এসবের শিকার হতে হবে আমাদের এবং কেন, অপরাধী যদি হয়ে থাকি তবে প্রকৃত অপরাধ কার তবে সৃষ্টি কি শুধুই স্রষ্টার দেয়া এক অবস্থার শিকার ?
No comments:
Post a Comment