কোরআন জীবন জুড়ে
মোঃ হাফিজুর রহমান
কুরআন পড়ো কুরআন ধরো
কুরআন মানো সবে,
কুরআন হলো প্রভুর কালাম
কুরআন সাক্ষী হবে।
কুরআন ভালো কুরআন আলো
কুরআন সবার সেরা,
কুরআন এলো কুরআন পেলো
আলো করে হেরা।
কুরআন জীবন কুরআন মরণ
কুরআন জ্ঞানের বাণী,
কুরআন দিয়ে কুরআন নিয়ে
সাজাই জীবন খানি।
কুরআন জ্ঞানে কুরআন ধ্যানে
কুরআন নূরের আলো,
কুরআন বুকে কুরআন মুখে
কুরআন লাগে ভালো।
কুরআন সুখে কুরআন দুখে
কুরআন জীবন জুড়ে,
কুরআন দিয়ে পূর্ণ জীবন
হেদায়াতের নূরে।
তারিখঃ ০২/০৬/২০২১
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২

No comments:
Post a Comment