প্রকৃতির আহ্বান
মহম্মদ সফিকুল ইসলাম
ভোরের ও'বেলা মোরগেরা ডাকে
পাখ্পাখালির সাথে
সকাল হলো গো এবার ওঠো হে
ঘুমিয়েছ খুব রাতে।
পাশে বাগিচায় ফুলে ফুলে ছায়
মালা গাঁথি চলো তুলে
ফুলের সুবাসে হৃদয় মোহিত
হোক না বেদনা ভুলে।
অলসতা ঝাড়ি ওঠো তাড়াতাড়ি
সময় বহিয়া যায়
কর্ম সবার ডাকিছে এবার
লেগে পড়ি সব তায়।
নিজের ধর্ম দেশের কর্ম
হাতে হাত রেখে করি
আপদে বিপদে রবের পথেতে
সকলে নিত্য স্মরি।
হয়ে গোনাগার বাঁচা-অধিকার
থেকে বা কি লাভ বলো!
মানব সেবায় মানব জীবন
বিলাইয়া দিই চলো।

No comments:
Post a Comment