বিষন্নতা ভুলে—
চাঁদনি—!
তোমার নিঃসঙ্গতা আজ আমাকে ভুলিয়ে দিয়েছে—
আমার পরিচয়।
তোমার নির্বাক্য-নিঃশব্দের বোবা সংলাপ‚
আমাকে ভুলিয়ে দিয়েছে আমার সাত্ত্বিক-ভাষা প্রণয়।
তোমার বীভৎসতায় বিষাদের প্রতিটি ক্ষণ‚
আমাকে করেছে স্বার্থপর।
তোমার লোভাতুর মন আর নির্লজ্জ দুটি চোখ—
আমাকে ঝুলিয়ে দিয়েছে ফাঁসির কাষ্ঠে।
চাঁদনি—!
তোমার হর্ষপ্রসন্ন আর উচ্চবিলাসীতায়‚
রোজ সহস্র স্বপ্ন পূরণ করেছো যে বুকে পদচারণ করে।
আজ সেই চরণেই ক্ষত-বিক্ষত করেছো আমার বক্ষ প্রাসাদ।
তোমার স্বার্থ-অন্বেষী সিদ্ধি-নিষ্পাদ্য মনে—
আমার যে বুক ছিলো—স্বর্গ-সমতুল্য।
আজ সে বুকেই তুমি অংকন করেছো—
নির্জন নীরসে মৃগতৃষার তপ্ত-তিমির বালু-চর।
তুমি বিশ্বাস করো চাঁদনি—!
আমি সমাজ সভ্যতা আর স্বর্গ সংক্রান্ত প্রণয় চাইনি।
আমি তপ্তকাঞ্চনসন্নিভে মোড়ানো মরীচিকার মতো প্রাণ বিসর্জনে—
আজো তোমার দেবশ্রীতুল্য স্বর্গপ্রসন্ন প্রতিকৃতি খুঁজি।
বিষাদ-বিষন্নতা ভুলে আজো তোমার অপেক্ষায় প্রহরগুনি।
কাব্য—চাঁদনির প্রেম।তা.০২/০৬/২১ইং.

No comments:
Post a Comment