www.ullas24.com

Breaking

23 June, 2021

"হাসি" জীবন ফেরদৌস ওয়াহিদ

  হাসি

 জীবন ফেরদৌস ওয়াহিদ



আমি পৃথিবীর সমম্ত ফুল একত্রিত করেছি

প্রেমিক হয়ে ওদের প্রশ্ন করেছিলাম সবচেয়ে সুন্দর কি ? ফুলেরা উত্তর দিল প্রিয়জনের হাসি !


আমি মৃত্যু বিলাসিতায় হাসতে হাসতে

হিংস্র ক্ষুধার্ত হায়েনা আর সিংহদের সামনে

খাবার হতে গিয়েছিলাম,অতঃপর ওরা আমাকে খেতে এসে ভয়ে পালিয়ে যাচ্ছিল-


আমি গভীর উপলব্ধিতে তাদের প্রশ্ন করেছি

পৃথিবীর ভয়ঙ্কর অস্ত্র কি

উত্তরে ওরা বলল, শত্রুর হাসি ! 


উত্তাল সাগরকে আমি প্রশ্ন করেছিলাম 

সবচেয়ে গভীরতা কোথায় ? 

উত্তরে সে বলল মানুষের মনে ঢেউ তুলা হাসি ! 


আমি ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পেয়েছি, তার আনন্দ দেখেছি কিন্তুু তার হাসি কোথাও দেখতে পাইনি,কেউ যদি দেখে থাকেন জানাবেন প্লিজ।


আমরা মানুষেরা চমৎকার এক হাসি বরাদ্দ পেয়েছি যা আর কাহারও কাছে নেই ! 


আমি শিশুর হাসি দেখেছি, নিরন্ন শোষিত দরিদ্র কিশোরের হাসি দেখেছি, দেখেছি অসুস্থ বৃদ্ধ্যের মরন পণ হাসি ! 


শিখেছি হাসি দিয়ে পৃথবীর সমস্ত বেদনাকে

কি করে জয় করতে হয়।


তাই ভাবছি পৃথিবীর নিপীড়িত মানুষের হাসি সংগ্রহ করে সংঘটিত করব একটি শক্তিশালী বিপ্লব। 


যা একদিন এক কাল্পনিক দানবিয় অট্টহাসিতে 

আকাশ বাতাস কাঁপিয়ে শোষিতের বঞ্চনা ঘুচিয়ে ছিনিয়ে এনে দেবে মেহনতী মানুষের হৃদয় থেকে ঢেউ তুলা খুশিতে আপ্লুত একটি শুদ্ধ সরল হাসি।

No comments:

Post a Comment

Pages