নির্মল হৃদয়ে প্রার্থনা
হাালিমা বেগম
সুখী সমৃদ্ধি সমাজ সংসারে,
হৃদয়ে প্রীতির বন্ধন গড়ে।
সমাজ সংসারে মানুষে মানুষে,
প্রধান ভিত্তি পারস্পারিক ভালোবেসে।
প্রীতি হৃদয়হীন মানুষ পাষাণময়,
সুকর্মে শান-শওকত সীমানায়।
ক্ষমতা মানুষের ভোগ ঐশ্বর্য,
ঘনিষ্ঠতায় প্রকৃত সুখ সৌন্দর্য।
সমাজ সংসারে উন্নতি কর্মসাধনায়,
আপ্রাণ চেষ্টা কর্মে সার্থকতায়।
সংকল্প নেই কর্ম বিফল,
প্রতিজ্ঞাবদ্ধ কর্ম সম্পাদন সফল।
কর্মে সাফল্য থাকা প্রয়োজন,
জীবনের গতিতে বাঁধার সন্মুখীন।
গভীর আন্তরিকতা নিরন্তর সাধনা,
প্রীতিপূর্ণ নির্মল হৃদয়ে প্রার্থনা।

No comments:
Post a Comment