www.ullas24.com

Breaking

01 June, 2021

'সন্তোষ্টী অর্জনে' হালিমা বেগম

সন্তোষ্টী অর্জনে

 হালিমা বেগম



স্রষ্টা মানুষের হৃদয়ে বিরাজমান,

মানুষের হৃদয়ই পবিত্র স্হান। 


স্রষ্টাকে ডাকলে পাই করুণা,

সৃষ্ট মসজিদে করি প্রার্থনা।


স্রষ্টার লীলা মানব হৃদয়ে,

স্রষ্টাকে খুুঁজি অন্তর দিয়ে।


মানুষের রয়েছে বিবেক বুদ্ধি,

সেরা জীবের বিবেচনার শক্তি।


পাপে-পূণ্যে,ন্যায়-অন্যায়ে,

মানব সৃষ্ট উপাসনালয় হৃদয়ে।


মানুষকে অবজ্ঞা উপাসনা অর্থহীন,

বিকাশ ছাড়া আরাধনা মূল্যহীন। 


হৃদয়ে পরিশুদ্ধতা নিরন্তর সাধনা,

স্রষ্টাকে পাওয়ার করি বাসনা।


হৃদয় নির্মল কলঙ্কমুক্ত জীবনে,

স্রষ্টার সৃষ্টির সন্তোষ্টি অর্জনে।

No comments:

Post a Comment

Pages