কুরআন পড়ো হাদিস পড়ো
মোঃ হাফিজুর রহমান
দ্বীন ইসলামের বিধান মানলে
পাবে তুমি শান্তি,
কুরআন পড়ো হাদিস পড়ো
দূর হবে সব ভ্রান্তি।
পীর পয়গম্বর বলে গেছেন
ইসলাম মানে মুক্তি,
বাতিল পথে চলার জন্য
শয়তানে দেয় যুক্তি।
স্রষ্টা যিনি জানেন তিনি
মুক্তি কোথায় পাবে,
মরার পরে কোন আমলে
জান্নাত চলে যাবে।
তাইতো দিলো গড়তে জীবন
পাক কুরআনের বাণী,
সঙ্গে তিনি আরও দিলেন
নবীর হাদিস খানি ।
কুরআন মেনে হাদিস মেনে
চলতে মোদের বলে,
তবেই তো ভাই মরার পরে
স্বর্গে যাবে চলে।
তারিখঃ ০৩/০৬/২০২১
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২

No comments:
Post a Comment