ন্ম তোমার পবিত্র ফুলের মতো,
তুমি ফুট ফুটে এক নিষ্পাপ,
জুলুম বাজ আর অত্যাচারীতায়,
নিওনা কারোর অভিশাপ।
মানবতা লংঘন অবৈধ পথ,
এতো জীবনের অভিশাপ,
মানুষের দরবারে ক্ষমা পেলেও,
বিধাতা করবেনা তোমায় মাফ।
অবৈধ পথ,অত্যাচার,জুলুমবাজ,
হবে একদিন সবের হিসাব,
মানুষ তোমাকে করিলেও ক্ষমা,
বিধাতা মানবেনা দাড়ি কমা।,
তোমার ব্যবহারে হও শান্তি প্রিয়,
গুনের মাধুর্যতায় ভরে দাও ভুবন,
তোমার মৃর্তুতে সকলের চোখে,
শোকে নীরবতায় জল ঝরে।
সৃষ্টি তোমায় কভু করেনি বিধাতা,
জুলুমবাজী মানুষ ঠকানোর তরে,
তোমার মানবতা আর মহানুভবতায়,
শান্তি ফিরুক সবার ঘরে ঘরে।
তুমি মানুষ আমি মানুষ,
রক্তে মাংসে আজ গড়া,
কিসের এতো বাহাদুরী তোমার,
সবার কবর হবে ঠিকানা।
টাকা পয়সা ধন সম্পদ যতো,
সবি তো স্বার্থের মোহে ,
লোভ লালসা ত্যাগ করো তুমি,
নিজেকে বিলিয়ে মানবতার তরে।
মানব কল্যানে,ভক্তিতে মুক্তি,
পরকালে সুখী হতে হলে,
স্বাভাবিক জীবন করো যাপন,
অবেধ পথ তুমি করো বর্জন।
মানব কল্যানে তুমি পাবে মুক্তি,
লক্ষ্য হাজার মানবের পাবে ভক্তি,
সহায় হবেন উপরে খোদা,
পরকালেও পাবে তুমি মুক্তি।
===============================

No comments:
Post a Comment