কাগজ কুড়াই
জীবন ফেরদৌস ওয়াহিদ![]() |
| জীবন ফেরদৌস ওয়াহিদ |
ছিন্ন বস্ত্র দগ্ধ শীর্ণ দেহ ক্লান্ত বিস্ফোরিত মায়াবী নয়ন দুর্গম রাস্তা কাধে বস্তা কাগজ সস্তা নিদারুণ অনটন বর্জ্যের স্তূপে জীবন সৈনিক তাবু বাধা ছেঁরা পলিথিন অভিভাবকহীন কীটের সংসার শান্তনা পাল্টাবে দিন। মাস্তানের তাড়া পুলিশের লাঞ্চনা ভন্ডের প্রবঞ্চনা প্রবল ক্ষুধার নেশা ঝিম ঝিম উপোস স্বাধীন আতেল চলাচল খেয়েছি আজকে ডাস্টবিন পাত্রে ঝাল দগ্ধ অন্ন তরল কত অভাব অনটন সঞ্চয় আছে শুধু ঘুমটাই অঢেল। জাগালো রেল সাইরেন কম্পিত ভুই ভবে নূর নিয়ে রুদেলা দুপুর বন্ধু বেওয়ারিশ কুকুর হাইতোলে নাকপাসে স্বজোরে ঢেকুর ছায়া পবনের মায়া উড়ন্ত আওয়াজ খাদ্য বিলাসির ডানার ময়লার গন্ধ নয়ত মন্দ তার চেয়ে বেশি দুর্গন্ধ পঁচা মনের। বিদ্যানরা টুকাই নামে গল্প কাব্য ছড়িয়ে দিয়েছে আকাশ পৃথিবী পরম দয়ায় বিজয়ীর কন্ঠে বলেছে বাহ্ সাবাস তবু কেন ভাবি তারা চিরদুঃখী মোদের মধ্যে কাব্য বসবাস টুকাই হয়ে কুড়িয়ে লয়ে কাঁদে ওরা রচে রচনার অবকাশ।

No comments:
Post a Comment