www.ullas24.com

Breaking

18 June, 2021

Dream by sanjida shahinur

 মানুষের স্বভাব হলো কোন কিছু চেয়ে যদি না পাওয়া যায় তবে সে সেই না পাওয়া নিয়েই বসে থাকবে। একবার হেরে গেলে পরের বার চেষ্টা করার ইচ্ছে রাখতে পারে না। আমার মতে এটা করা সব চেয়ে বড় বোকামি। কারণ একবার চেষ্টা করাই হেরে গেলে পরের বার জিততেও তো পারি! বাল্ব তৈরি করার কাহিনিটা কম বেশি সবাই জানি, তবুও আমরা চেষ্টা করতে নারাজ। বারবার চেষ্টা করার পরেও যদি না পারা যায় তবে নিরাশ হবার কোন কারণ নাই। একটি কথা আছে, 'আমি বলব না যে আমি ১০০০ বার হেরেছি, আমি বলব যে আমি ১০০০ বার হারার কারণ বের করেছি'।

কথাটা সত্যই অনেক সুন্দর। হেরে যাওয়া বা না পাওয়াটা নেতিবাচক ভাবে না গ্রহন করে ইতিবাচক ভাবে গ্রহন করাটাই হলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। মূল কথা হলো, আমরা সব সময় নেতিবাচক কথা চিন্তা করি/গ্রহন করি। একটি সাধারণ কথা যে নেতিবাচক ও ইতিবাচক দুরকমই হতে পারে সেটা আমরা ভুলে যায়। তাই সব কথা ও কাজে ইতিবাচক মনভাব না গ্রহন করে নেতিবাচক মনভাব গ্রহন করি। এর ফলে যেটা হয়, সেটা হলো 'আশা রাখতে পারি না, হতাশ হয়ে যায় এবং কাজের গতি কমে যায়'।
এখানে আমার মূল কথা হলো, স্বপ্ন বা Dream নিয়ে। আমরা যেটা হতে চায় বা করতে চায় সে অনুযায়ী কাজ খুব কম ব্যক্তিই করে থাকি, এর ফলে যেটা হয় সেটা হলো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না, আর হতাশ হয়। এখানে যে সমস্যাটা আমাদের নিজের চেষ্টার সেটা আর মেনে নিতে পারি না।
আর অন্যদিকে, শত চেষ্টার পরও যখন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি না তখন আশা ছেড়ে দিয়ে বসে থাকি, আর তকদিরের দোষ দিতে থাকি। এটা একদমই ঠিক না। আমাদের দুটা কথা সব সময় মনে রাখা প্রয়োজন, 'আল্লাহর নির্দেশ ছাড়া কোন কিছুই হয় না' আর 'আমাদের ভালোটা আল্লাহ ভালো বুঝেন, কারণ তিনি উত্তম পরিকল্পনা কারি'।
শত চেষ্টার পরেও যখন আমরা আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না তখন আমাদের দুটা কথা চিন্তা করতে হবে।
১. যেটা করতে চাইছি সেটা করার সঠিক সময়টা হয়ত এখন নয়। এখানে আমাদের আশা রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং অন্য কাজ করতে হবে।
২. যেটার জন্য চেষ্টা করছি কিন্তু পারছি না, হয়ত সেটা আমার জন্য মঙ্গলজনক নয় তাই চেষ্টা করার পরেও পারছি না। এখানে আমাদের আল্লাহর শোকর গোজার করবে হবে।
সময় কখনো শেষ হয়ে যায় না, চেষ্টা কারর ইচ্ছাটা শেষ হয়ে যায়। আমাদের উচিত চেষ্টা করার ইচ্ছাটা বাচিয়ে রেখে আল্লাহর উপর ভরসা রেখে লক্ষ্যে পৌঁছানোর আশে রাখা।
আজ যেটার জন্য চেষ্টা করছেন কিন্তু পারছেন, তবে আশা বা চেষ্টা ছেড়ে দিবেন না হতে পারে আগামীকাল সেটা চেষ্টা ও আশা করে পেয়ে গেছেন। চেষ্টা করে যান মনে আশা নিয়ে। আর অপেক্ষা করুন সঠিক সময়ের।
'Positive think is key of all success. So think positive and lead happy life'
-সানজিদা শাহীনুর

No comments:

Post a Comment

Pages