www.ullas24.com

Breaking

09 June, 2021

অনুরক্ত ব্যথা—মজিদ মোর্তুজা

 অনুরক্ত ব্যথা—

মজিদ মোর্তুজা।



চাঁদনী….!

কিসের এতো অভিমান তোমার?

আমি বার বার তোমার দুয়ারে ফিরে এসেছি বলে?

তোমার অবজ্ঞা-অবহেলা সত্ত্বেও—পাশে বসেছি বলে?

ভুলে যাও তোমার এ মিছে দাম্ভিকতা!

হতে পারো তুমি সুরভি,সুগন্ধী পুষ্পকলি।

তাতে আমার কিচ্ছু যায়-আসে না।


হুম!দাম্ভিকতাই তো......!

কখনো তুমি আমাকে বুঝার চেষ্টা করেছো?

আমার মনের গহীনে আচঁড়ে পড়া—

কান্নার শব্দগুলো অনুভব করেছ?

কখনো আমার এ মিছে হাসির অন্তরালে—

অনুরক্ত ব্যথাগুলো অনুভব করেছ?

করোনি,কখনো করোনি।

কারণ,তুমি তো আমাকে কখনো ভালোই-বাসোনি।


অভিনয়….!

সেটা তোমাকে আর করতে হবে না।

রোজ আমার সাথে যা করেছো—

সেটাই সহস্র ফিল্মকে হার মানিয়ে দিবে।

তোমার মিছে সান্ত্বনার ডায়ালগ—

সহস্র উপন্যাসের স্ক্রিপ্টকেও হারিয়ে দিবে।

তুমি তো কবি'র কলমের কালি—

তোমাকে আর অভিনয় শিখতে হবে না।

কাব্য-চাঁদনীর প্রেম।


No comments:

Post a Comment

Pages