তুমি কি সেই নারী নও?
যে আমার শান্তির ঘুমের জন্য
নিজের প্রয়োজনীয় ঘুম দিয়েছ বিসর্জন।
তুমি কি সেই নারী নও?
যে আমার অসুস্থতায়,
রবের কাছে দুআ করো সারাক্ষণ।
আমি জানি, তুমি সেই নারী,
যার মাধ্যমে আমি কথা বলতে জানি।
আমি জানি, তুমি সেই নারী,
যার দুচোখের মণি আমি।
মা, আমি তোমার কাছে অনেক ঋণি,
আমি তো শুধু তোমায় ভালোবাসতে জানি,
ভুল করলে কখনো যেওনা আমায় ছাড়ি।।
প্রিয় মা
সানজিদা শাহীনুর
No comments:
Post a Comment