আমি নারী,
আমি যত মান অভিমান ভেঙে আবারও ভালোবাসতে পারি,
হাজারও ঝরের মাঝে বিশ্বাস নিয়ে রুখে দাঁড়াতে পারি,
সব প্রতিকূলতা কাটিয়ে বলতে পারি 'এইতো আছি আমি'।
আমি নারী,
তুফান পেরিয়ে নৌকা নিয়ে নীড়ে ফিরতে পারি,
বাবা মায়ের শক্ত খুঁটি হয়ে দাঁড়াতে পারি,
ভালোবাসা দিয়ে সব সম্পর্ক আগলে রাখতে পারি।
আমি নারী,
শরীরের সৌন্দর্য আবরণে ঢেকে মনে সৌন্দর্য দিয়ে
ভালোবাসা অর্জন করতে পারি,
অব্যক্ত না বলা কথার মাঝে, সুপ্ত কথা খুঁজে নিতে জানি
কারণ, 'আমি নারী'
No comments:
Post a Comment