পরের ক্ষতি করলে কেন
পেতে নিজের জয়,
আখেরাতের প্রতি তোমার
নেই কি কোন ভয়।
বিবেক তুমি শুদ্ধ করো
রিপুর করে লয়,
পরের তরে জীবন খানি
করবে সদা ক্ষয়।
মানব জাতি সবার সেরা
সবে আপন জন,
মানব সেবা বড়ো ধর্ম
সবাই করো পণ।
মনের মাঝে কলুষ ভরা
হলে পশুর নাই,
মানব তুমি শ্রেষ্ঠ হতে
রিপুর করো ছাই।
ছয়টি রিপু দেহের মাঝে
করছে সদা বাস,
শ্রেষ্ঠ মানব হতেই হলে
রিপুর করো হ্রাস।
#রিপুর_করো_হ্রাস
মোঃ হাফিজুর রহমান
স্বরমাত্রিক ছন্দ
৪+৪+৪+১/৫+৫+৫+২

No comments:
Post a Comment