www.ullas24.com

Breaking

06 June, 2021

বর্ষা শুরুর আগেই বেড়ে চলেছে পদ্মার পানি।

বর্ষা শুরুর আগেই বেড়ে চলেছে পদ্মার পানি। 

মোঃ সোয়েব সরকার 


এখনো বর্ষা শুরু হয়নি তবে শুরু হয়েছে পদ্মায় পানি বৃদ্ধি। পদ্মা নদীর উজানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারনে এবার আগেই শুরু হয়েছে পদ্মার পানি বৃদ্ধি । প্রতিবছর বর্ষের মাঝামাঝি সময়ে পদ্মার পানি বৃদ্ধি শুরু হয় । আর এবার আগেই শুরু হয়েছে । শুকে যাওয়া পদ্মা যেন হঠাৎ যৌবন খুঁজে পেতে শুরু করেছে। 


এবার পদ্মাবতী মানুষের মাঝে আগাম পানি বৃদ্ধির ফলে, আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে । পানি বৃদ্ধির কারণে প্রতিদিন বিকেলে দেখা দিচ্ছে পদ্মার পারে মানুষের উপচেছ পড়া ভির। নিয়মিত মানুষ পদ্মার পারে নদীর পানি দেখতে আসা শুরু করেছে। 

ছবি তুলেছেন , মোঃ সোয়েব  সরকার 


সারাবছর পদ্মার বুকে ভেসে বেরায় হাজার নৌকা জাল ফেলে ধরে মাছ। কিন্তু পদ্মার পানি শুকিয়ে যাওয়ায় পদ্মার বুকে দেখা যায় উষ্ম রোদের আলোয় শুকনো বালি কনার ঝামেলা আলো । আর সেখানে হয় হরেক রকমের ফসলের চাষ। পানি বৃদ্ধির কারণে এবার পদ্মার বুকে নৌকা চালানো সহজ হয়েছে বলে জানিয়ে পদ্মার মাঝি সাগর আলী। তিনি বলেন এবার আগাম পানি বৃদ্ধির কারণে নৌকা চালানো সহজ হয়েছে এবং এবার নদীতে মাছ বেশি হবে বলে জানিছেন আমাদেরকে।

No comments:

Post a Comment

Pages