www.ullas24.com

Breaking

18 June, 2021

পরের জন্মে তোমার হবো তৃষা মনি

 পরের জন্মে তোমার হবো

তৃষা মনি 



ভূবনময় তুমিময়! 

এ বাতাসে তোমার ছোঁয়া মিশে আছে,

বাতাসে মিশে থাকা কার্বনডাই-অক্সাইড, নাইট্রোজেন 

আরো সবাই জানে- তুমি নামক মানে।

রাতের বুকে জোনাকির আলো, কুহু পাখির ডাক 

তোমার ভালোবাসায় সিক্ত,  ধন্য ভাবে তারা আজ!

পৃথিবীর বুকে যে জ্যোৎস্না ফোটে,

তুমি জানো তার অন্তর্নিহিত মানে?

সূর্যের আলোকে সম্পদ করে তবেই সে আসে!


তবে, আজ সে সূর্যের আলোকেও আগ্রাহ্য করে 

তোমার ভালোবাসাকে শক্তি হিসেবে রেখে

জ্যোৎস্নাটা ছড়ালো অমাবস্যাময় ভূবনে!

নদী,পাহাড়, সাগর, আরো যারা আছে ধরায়

সবাই তোমার ভালোবাসা পেলো, 

আমার তার অভাবে তৃষ্ণায় গলা শুকায়।

আমার দর্শকময়, শ্রোতাময় এ জন্মটা তোমার ভালোবাসা না পেয়ে মোমবাতির মতোই ক্ষয় হলো!

তাতে দুঃখ নেই, আফসোস নেই কারণ, আমার দৃঢ় বিশ্বাস - পরের জন্মে তোমার হবো!

No comments:

Post a Comment

Pages