পোড়া প্রহরী
তৃষা মনি
বুকে গেথে রেখেছো কত শত তীর
তুমি প্রহরী, তুমি দেহরক্ষী।
মাথায় রক্ত রাঙা মুকুট তোমার,
তুমি সুন্দর হিমাচল, তুমি হিমাদ্রির।
তোমার ঐ কাষ্ঠল মনে
কত প্রেম জমে থাকলে,
বুকে তীর গুজে রাখো।
ওই নিরব মনে,,
কত রঙ্গ জমে থাকলে লাল ফুল হয়ে ফটো।
মাটির অতলে মুখ ডুবিয়ে
টেনে আনো প্রাণশক্তি।
বিলিয়ে দাও তাহা
পুষ্পে পুষ্পে ডালে-ডালে।
তোমার অসার দেহ শুধু সয়ে যায়
তীক্ষ্ম তীরের খোঁচা।
তুমি প্রেমিক তুমি প্রেম-সাগর
হবে কি তা কখনো বোঝা??
দিনশেষে মুকুট ফুল
ফেলে দাও পদতলে।
নরম তুলোও বিষসহ উড়িয়ে দাও সমীরনে।
নিজের জন্য রাখো না কিছুই,,
শুধু বুকে গুজে রাখো নির্মম তীর.......!!!
No comments:
Post a Comment