শ্রমচোর ও শ্রমিক
_______জীবন ফেরদৌস ওয়াহিদ
ওরা গরিব শ্রমিকের শ্রম নিয়ে সস্তায়
সিংহাসনে বসে টাকার পাহাড় চূড়ায়
গরিবের উপর রাজদন্ড দুলায়ে দুলায়
শাসন করার দম্ভে খন্ড খন্ড ইশারায়।
অামরা অভাবে হয়েছি অবুঝ গাধা
পেটের তাগিদে তুলে পিঠের চামড়া
বানাইয়া দিয়ে ওদের পাদুকা,পরাইয়া
ধন্যি ধন্যি বলি নমি কুর্ণিশ করিয়া।

দারুণ লেখনি
ReplyDelete